মানুষ কি সুখে কখনো কষ্ট করতে বাহিরে যায়! আমাকে সবাই এতো ভালোবাসেন! আমি সত্যি অবাক!
এক আবেগঘন পোস্টে তিনি জানান, সংসার, ব্যবসা ও সন্তানের চিকিৎসার খরচ সামলাতে তিনি ও তার স্বামী কঠোর পরিশ্রম করছেন। সবার কাছে তিনি দোয়া চেয়েছেন।
মানুষ কি সুখে কখনো কষ্ট করতে বাহিরে যায়! আমাকে সবাই এতো ভালোবাসেন! আমি সত্যি অবাক! আল্লাহর রহমতে আমি ঠিক আছি, আমি প্রয়োজনে বাহিরে বের হই, আমি এবং আমার হাসবেন্ড দুজনে প্রচুর পরিশ্রম করি, পরিশ্রম করতে বাধ্য আমরা, কারন অনেক আছে, একটা বিশেষ কারন হলো আমাদের মেয়ের জন্য বড়ো অংকের খরচ করতে হয় ডাক্তারের কাছে, আমাদের রীণ করে ব্যবসা, রীণ করে বাড়ি করা, সব মিলিয়ে আমরা দুইজন একা সব সামলাই, কোনো ভাবে বাজার খরচ টা যদি সংসারে আমি সাহায্য করতে পারি এতে করে তো আমারই ভালো, আমার সময় বেশি নাই, একমাস এর মতো হাতে সময় আছে, তবু্ও আমি চেষ্টা করি নরমাল থাকার,আর এতে করে হয়তো আমার ভালো হবে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া চাই.. আপনারা এভাবে পাশে থাকলে আমরা সবকিছু থেকে আল্লাহ রহমতে হয়তো তাড়াতাড়ি কেটে উঠতে পারবো ইনশাআল্লাহ...
